রূপগঞ্জে বিএনপি নেতা নাসিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে বিএনপি নেতা নাসিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



রূপগঞ্জে বিএনপি নেতা নাসিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক এক আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। তার অভিযোগ, দশদিন আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং এ ঘটনায় আইনি প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত নিলে হুমকি পাচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

অভিযুক্ত বিএনপি নেতার নাম নাসির উদ্দিন। তিনি ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির সভাপতিও ছিলেন তিনি।
নাসির উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, তিনি পৌর নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে তার প্রতিপক্ষরা নারীঘটিত ‘মিথ্যা’ ঘটনা রটিয়ে তার ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা চালাচ্ছে।

লিখিত বক্তব্যে এ নারী বলেন, ছয় মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দিনের সঙ্গে পরিচয় হয় তার। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা হয়। এরপর বিভিন্ন সময় তাকে বিদেশে ভালো চাকরি দেওয়া ও বিয়ে করে সংসার করার প্রলোভন দেখান।

“অনেক কিছু প্রলোভন আমাকে উনি দেখাইছেন। গত ৬ মার্চ দেখা করার কথা বলে আমাকে প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে না জানাতে আমাকে হুমকিও দেয়।”

নাসির উদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতার কিছু ছবি ও হোয়াটস অ্যাপ চ্যাটিংও দেখান ওই নারী। যদিও এসব ‘এডিটেড’ বলে দাবি করেন নাসির।

ওই নারী আরও অভিযোগ করেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আদালতের শরনাপন্ন হবার পরামর্শ দেন। পরে আদালতে মামলা করার প্রস্তুতি নিলে খবর পেয়ে তাকে আদালত চত্বর থেকে অপহরণের চেষ্টা করা হয় বলেও দাবি করেন।

“আমি আইনিভাবে সমাধান না পেলে আত্মহত্যা করবো। এর জন্য দায়ি থাকবেন নাসির উদ্দিন”, যোগ করেন তিনি।

এ বিষয়ে বিএনপি নেতা নাসির উদ্দিন বলেন, “আমি থাকি গুলশানে। আমি দেশ-বিদেশে ব্যবসার কাজে ঘুরে বেড়াই। আমি তো নৈতিকভাবে এত নিচে নামতে পারি না। আমার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ৩৪ মামলা হয়েছে, সবই রাজনৈতিক ইস্যুতে। নৈতিকতার প্রশ্নে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনা আমার নাই। আমি মূলত গতবারের মতো এবারও নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি এবং এমপি সাহেবের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়ে যাওয়াতে আমার দলেরই কেউ কেউ এই মিথ্যা অপপ্রচারের সঙ্গে জড়িত হয়েছেন।”

অভিযোগকারী নারীকে ‘আগে কখনো দেখেননি’ দাবি করে এ বিএনপি নেতা বলেন, “পুরোটাই সাজানো নাটক। ছবিগুলোও এডিট করা।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। এ রকম কোনো অভিযোগকারী থানাতেও আসেননি। আমরা সাংবাদিকদের মাধ্যমে অভিযোগ সম্পর্কে প্রাথমিকভাবে শুনেছি। অভিযোগকারী যদি থানায় মামলা করেন, তাহলে সে অনুযায়ী আইনি সহযোগিতা তাকে প্রদান করা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৮   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ