নৌপথে ঘরমুখো মানুষের ঢল, ঘাটে নামতেই পরিবহনের অভাবে ভোগান্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌপথে ঘরমুখো মানুষের ঢল, ঘাটে নামতেই পরিবহনের অভাবে ভোগান্তি
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



নৌপথে ঘরমুখো মানুষের ঢল, ঘাটে নামতেই পরিবহনের অভাবে ভোগান্তি

ঈদে নৌপথে ভোলার যাত্রীদের স্রোত অব্যাহত রয়েছে। ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ-ট্রলারবোঝাই করে ঘরে ফিরছেন যাত্রীরা।

বুধবার (১৭ মার্চ) রাতে ঢাকার সদর ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে নিজ নিজ ঘাটে যাত্রী নামিয়ে আবারও ঢাকায় ফিরে যায়।

জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই লঞ্চগুলো দুপুর থেকে একে একে ঘাটে ভিড়তে শুরু করেছে। এ ছাড়া বৃহস্পতিবার ভোর ৭টা থেকে লক্ষ্মীপুর ও বরিশাল থেকে যাত্রী নিয়ে আসা নৌযানগুলো ভোলার ইলিশা ও ভেদুরিয়া ঘাটে ভিড়তে দেখা গেছে।

এ দিকে, দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা ঘাটে নামার পর গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজনীয় পরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। ইলিশা ঘাটের সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সিন্ডিকেট করে কয়েকগুন বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। লঞ্চ যাত্রীরা স্বস্তিতে থাকলেও ঘাটে নামার পর ভোগান্তির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘাট সূত্রে জানা গেছে, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ঢাকা থেকে আসা ১৯টি লঞ্চ ভোলার ইলিশাসহ বিভিন্ন উপজেলায় যাত্রী পরিবহন করেছে। এ ছাড়া লক্ষ্মীপুর ও বরিশাল থেকে আরও ১৫টি লঞ্চ ভোলার ঘাটে ভিড়েছে।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানান, নিরাপত্তা নিশ্চিত করা ও বাড়তি ভাড়া নেয়া বন্ধে ব্যবস্থা নিচ্ছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৫   ১৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার
সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ