ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলা নিয়ে ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান কাতারের রাস লাফানে হামলা চালায়। এটি একটি শিল্প এলাকা যেখানে বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রটি অবস্থিত।

কঠোর ভাষায় লেখা এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েলের এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছুই জানত না।
পাশাপাশি, ইরান যদি আবার কাতারে হামলা চালায়, তাহলে পরিস্থিতি আরো গুরুতর হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।’

ট্রাম্প আরো লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে যা ঘটেছে, তার প্রতিক্রিয়ায় ইসরায়েল হিংস্রভাবে আঘাত হেনেছে।’ তিনি বলেন, ‘এই নির্দিষ্ট হামলা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই জানত না এবং কাতার কোনোভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমনকি এটি যে ঘটতে চলেছে, সে সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না।

ট্রাম্পের দাবি, ইরান এ বিষয়টি জানত না। তিনি আরো লেখেন, ‘কাতারের রাস লাফানের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো ছিল ‘অন্যায় ও অযৌক্তিক’। তিনি বড় হাতের অক্ষরে লিখেছেন, ‘ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে আর হামলা করবে না, যদি না ইরান নির্বুদ্ধিতার সঙ্গে অন্য কোনো নিরীহ দেশকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।’

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ইরান আবার কাতারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি ও ক্ষমতা দিয়ে পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি ধ্বংস করে দেবে, যা ইরান আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি।

তিনি বলেন, ইরানের ভবিষ্যতের কথা ভেবে তিনি বড় ধরনের হামলার অনুমতি দিতে চান না। তবে কাতারে আবার হামলা হলে, তিনি কঠোর জবাব দিতে দেরি করবেন না।

সূত্র : বিবিসি

বাংলাদেশ সময়: ১২:৪৫:১১   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ