মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির

প্রথম পাতা » খেলাধুলা » মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির

বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে ব্যক্তিগত এই অর্জনের আনন্দ ম্লান হয়ে গেছে দলীয় ব্যর্থতায়। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ফিরতি লেগে ন্যাশভিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মায়ামি। প্রথম লেগ গোলশূন্য থাকার পর, অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ন্যাশভিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। সপ্তম মিনিটে দুর্দান্ত শটে গোল করে দলকে লিড এনে দেন মেসি। গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে জড়ায়, আর তাতেই ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করেন তিনি। ম্যাচজুড়ে ৫৯ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয় মায়ামি, যার ৬টি ছিল লক্ষ্যে।

তবে আধিপত্য ধরে রেখেও ব্যবধান বাড়াতে পারেনি মাশচেরানর দল। ৭৪তম মিনিটে সমতায় ফেরে ন্যাশভিল, গোল করেন ক্রিস্টিয়ান এসপিনোজা। শেষদিকে সুযোগ পেলেও জয়সূচক গোল পায়নি মায়ামি।

ফলে ড্র সত্ত্বেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় মেসিদের। তবুও ৯০০তম গোল করে বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এলেন মেসি।

বাংলাদেশ সময়: ১২:৫২:০০   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেই লিগ চ্যাম্পিয়ন সুইস ক্লাব
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে বায়ার্নের নাটকীয় ড্র
আবারও প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ টাউন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ