২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটির দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত) মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৩৯০টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।
এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৪৯৫টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেশি থাকলেও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ।
বিশেষ করে মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকায় পারাপার অনেকটা নির্বিঘ্ন হচ্ছে। দ্রুত টোল আদায় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:৪৫   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপরাধের প্রতি জিরো টলারেন্স’পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ : জাহিদ হোসেন
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ