সরিষাবাড়ীতে গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশি অভিযানে গাঁজাসহ শাহ আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহ আলম সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং পূর্ব ভাটারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) দুপুরে সরিষাবাড়ী থানার এসআই (নিঃ) মো. ফখরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় নিয়মিত ডিউটি পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, উপজেলার বাউসী মধ্যপাড়া এলাকায় জনৈক তারা খানের টিনশেড ঘরের সামনের রাস্তায় মাদক কেনাবেচা চলছে।

​সংবাদ পেয়ে দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩,০০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহ আলম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সরিষাবাড়ীর বিভিন্ন স্থানে তা বিক্রি করে আসছিল।

​এ ঘটনায় সংশ্লিষ্ট এসআই বাদী হয়ে শাহ আলমের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। সরিষাবাড়ী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আসামিকে ইতোমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:২১   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নলুয়াপাড়ায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, মালিককে জরিমানা
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি মোঃ রায়হান কবিরের
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
আধুনিক দাসত্ববিরোধী আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চীনের জিংইয়ের
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
সুনামগঞ্জে পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান
নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল ইসলাম বাবুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ