সরিষাবাড়ীতে ‘সেবাই প্রথম’-এর উদ্যোগে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ‘সেবাই প্রথম’-এর উদ্যোগে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে ‘সেবাই প্রথম’-এর উদ্যোগে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য” এই মূলমন্ত্রকে ধারণ করে জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটালো স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবাই প্রথম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট দৌলতপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত সেবাই প্রথম এনজিওর প্রধান কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসন্ন
উৎসবে সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় প্রতিটি প্যাকেটে ছিল- সয়াবিন তেল, চিনি, সেমাই, আতপ চাল, মসুর ডাল, লবণ, নুডলস, আলু ও সাবান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন, সেবাই প্রথম প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল ইসলাম শিমুল,সমিতির এরিয়া ম্যানেজার ইসমাইল হোসেন, ডাঃ শহিদুল ইসলাম শহীদ, বিশিষ্ট শিক্ষাবিদ মামুনুর রশিদ মামুন, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, “মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কর্মজীবনের শুরু থেকেই আমি সাধ্যমতো অসহায় ও এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করেছি। এবার ২০০ পরিবারকে সামান্য উপহার দিতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতে এই পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সমাজের বিত্তবানদের প্রতি আমার আহ্বান, আপনারাও যার যার অবস্থান থেকে দরিদ্রদের পাশে দাঁড়ান।”

হঠাৎ হাতে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে খুশি নিম্নআয়ের মানুষগুলো। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উপহার তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৬   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ