শনিবার, ২১ মার্চ ২০২৬

ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনলে মোকাবিলার হুঁশিয়ারি জামায়াত আমিরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনলে মোকাবিলার হুঁশিয়ারি জামায়াত আমিরের
শনিবার, ২১ মার্চ ২০২৬



ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনলে মোকাবিলার হুঁশিয়ারি জামায়াত আমিরের

মানুষ আর ভয়ের সংস্কৃতি চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা আর ভয়ের সংস্কৃতি চাই না। তবে ভয়ের সংস্কৃতি কেউ ফিরিয়ে আনতে চাইলে ঐক‍্যবদ্ধভাবে তা মোকাবিলা করবো।

তিনি আরও বলেন, যুদ্ধ বিগ্রহ ও মানুষের জীবন নিয়ে খেলায় মেতে উঠবে না এমন পৃথিবী চাই।

এরআগে, সকালে ঈদ জামায়াত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

তিনি বলেন, ভোট আর গণভোটের একটি হালাল হলে আরেকটি হারাম কেন হবে? সংসদে এর সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করে নেয়া হবে।

ঈদযাত্রা নিরাপদ করতে না পারার সমালোচনা করে তিনি বলেন, ‘ঈদযাত্রায় বাস ভাড়া নিয়ে ঘরে ফিরতে মানুষ ভোগান্তিতে পড়েছে। নগরবাসীকে স্বস্তিতে বাড়িতে ফিরতে সরকারের সহায়তা করা উচিত ছিল; তবে সরকার ব্যর্থ হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭:০৯:১৭   ১৭ বার পঠিত