নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, সদ্য প্রয়াত সাংবাদিক মো. হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম এজতুল কাজিম রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান গেস্ট লাউঞ্জে এ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাজ হোসেন পনিরের সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতা পেশায় তাদের অবদান, নিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে তাদের সম্পর্কের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা বলেন, সাংবাদিকতায় প্রয়াতদের অবদান সহকর্মী ও নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ তার বক্তব্যে প্রয়াত হাফিজুর রহমানের মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক বার্তা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “হাফিজুর রহমান মিন্টু একজন পেশাদার সাংবাদিক ছিলেন। সবার কাছে তার গ্রহণযোগ্যতা ছিলো এবং তিনি একজন পরিচিত সাংবাদিক ছিলেন। তার প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দের এই অবহেলা আমরা মানতে পারছি না।”

আলোচনা শেষে মরহুম মো. হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম এজতুল কাজিম রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

দোয়া ও স্মরণসভায় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, পরিষদ সদস্য আরিফ আল ইসলাম দীপু ও আব্দুল সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম ও নাফিজ আশরাফ এবং ক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক ফজলুল বারী, সাইদুল ইসলাম, তমিজ উদ্দিন আহমেদ, অহিদুুল হক খান, নাহিদ আজাদ, জি এম কামাল, শফিউদ্দিন বিটু, আনোয়ার উল্লাহ, মাসুমুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, ইউসুফ আলী এটিএম, আমির হোসেন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, জামাল উদ্দিন বারী, হাসান উল রাকিবে, দিলীপ কুমার মণ্ডল, ইমরান আলী সজীব, মো. সাইফুল ইসলাম (সায়েম)।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৯   ২৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ