ফরিদপুরে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬ উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬ উদযাপন
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬



ফরিদপুরে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬ উদযাপন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়েছে।
“দেশের নেতৃত্বে ও জনগণের শক্তিতে আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ‌ ‌ ‌উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।‌ আজ মঙ্গলবার সকালে এ দিবস উপলক্ষে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মান বিজ্ঞানী রবার্ট ‌ ক্রস যক্ষ্মার জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেন।
এ আবিষ্কারের ১০০ বছর পূর্তি উপলক্ষে ১৯৮২ সাল থেকে প্রতি বছর ২৪ মার্চ বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে, যাতে যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে যক্ষ্মা এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ ও নির্মূলে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
সভায় যক্ষ্মা প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয।
এর পূর্বে একটি রেলি ‌ শহর প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৩৬   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ