বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬



বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা-লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৫২   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত সেই সুমাইয়া, ঘটনার নেপথ্যে কী?
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ