হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বন্দি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। তাদের ফেরত আনতে এরইমধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় গ্রেফতার ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের দিল্লিতে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সংস্কারে সরকার কাজ শুরু করেছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সে বাহিনীর রক্তদান স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৪৬   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‎নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জয়ার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক সহায়তা করলেন এমপি ডা. ইলিয়াস মোল্লা
ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কবে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জানালেন বিমানমন্ত্রী
মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি
নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ