মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ফরিদপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ কারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ।আজ বৃহস্পতিবার ‌ সকাল সাতটায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গোয়ালচামট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় ফরিদপুর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ফরিদপুর পৌরসভা, উপজেলা পরিষদ, ফরিদপুর প্রেস ক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকার ইয়াসিন কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠন, এলজিইডি, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিস, সড়ক ও জনপথ বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস ‌, ফরিদপুর আইনজীবী সমিতি ‌ফরিদপুর মহাবিদ্যালয়, ফরিদপুর জেলা স্কুল, ফরিদপুর উচ্চ বিদ্যালয় ‌, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ‌, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আইডিইবি ‌ ‌ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ স্কুল এন্ড কলেজ ‌, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ‌, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ফরিদপুর সাহিত্য সংস্কৃতিক উন্নয়ন সংস্থা ‌ ‌ডক্টর জাহিদ মেমোরিয়াল হাসপাতাল,যুব ঐক্য পরিষদ, কনজুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন ব্যক্তি উদ্যোগে স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এ সংবাদ লেখা পর্যন্ত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অব্যাহত ছিল।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৪   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ