বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন র‍্যালি‌ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন র‍্যালি‌ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন র‍্যালি‌ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা র‍্যালি‌ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ‌ সকাল ৮:৩০ থেকে ৯:১০ পর্যন্ত উক্ত কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে একটি ‌
র‍্যালি শহর প্রদক্ষিণ করে।

এটি ‌জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে ফরিদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে ‌শেষ হয়।

ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ‌এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ঈসা, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ‌ সংগঠনের নেতৃবৃন্দ ‌ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০২   ১০০ বার পঠিত   #