মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২৫ মিনিটে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।

এ সময় ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের মূল চেতনা হলো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা— যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার।

তিনি প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘এই মহান দিনে আমাদের অঙ্গীকার হোক- দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’

প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের রাষ্ট্র সংস্কারের রূপরেখার কথা উল্লেখ করে আরও বলেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনে, এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের মেনিফেস্টোর মূল ভিত্তি জনকল্যাণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ উল্লেখ করে তিনি প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ সবাইকে এ লক্ষ্য অর্জনে এগিয়ে আসার আহ্বান জানান।

তার শ্রদ্ধা নিবেদনের পর, পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সিএমপি কমিশনার হাসিব আজিজ ও রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।

উত্তর কাট্টলীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫০   ১৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ