ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি শুরু করেছে ফুটবলের পরাশক্তিরা। ব্রাজিল-ফ্রান্স ম্যাচের একদিন পর মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় দেশেই অনুশীলন চালিয়ে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির দল।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা।

প্রতিপক্ষ দুর্বল হলেও তারকাখচিত শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ স্ক্যালোনি অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছেন। দলে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল ও হুলিয়ান আলভারেজ—যারা স্কোয়াডের মূল ভরসা। পাশাপাশি দলে ফিরেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি।

মেসিকে ঘিরেই গড়ে উঠছে নতুন প্রজন্মের একটি দল, যারা আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রতিষ্ঠিত করতে মুখিয়ে আছে। থিয়াগো আলমাদা, নিকোরাস পাজ এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মতো তরুণরা ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছেন।

ফলাফলের বাইরেও এই ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। কৌশলগত দিক ঠিক করা এবং দলের মধ্যে বোঝাপড়া আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচগুলোকে। মেসির নেতৃত্ব ও স্ক্যালোনির পরিকল্পনায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের পরবর্তী বড় লক্ষ্য—২০২৬ বিশ্বকাপের দিকে।

এক নজরে মৌরিতানিয়া
ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতাপ্রাপ্তির পর ১৯৬৩ সালে এপ্রিলে প্রথম মাঠে নেমেছিল মৌরিতানিয়া জাতীয় ফুটবল দল। কঙ্গোর বিপক্ষে সে ম্যাচে হেরেছিল ৬-০ গোলে। ১৯৭০ সালে ফিফার সদস্যপদ লাভ করা মৌরিতানিয়া প্রথম বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ১৯৭৮ আসরের। আর্জেন্টিনা আবার সেবারের আসরেই জেতে প্রথম বিশ্বকাপ। আফ্রিকা মহাদেশ থেকে এ পর্যন্ত ১৩ বার বিশ্বকাপ বাছাইয়ে খেলে একবারও মূল পর্বে ওঠার টিকিট পায়নি মৌরিতানিয়া। এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ছয় দলের ‘বি’ গ্রুপে পঞ্চম হয়ে বিদায় নিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১৫তম এ দল। বাছাইয়ে পাঁচ হারের পাশাপাশি চার ড্র ও এক ম্যাচ জেতে মৌরিতানিয়া। এর আগে ২০১৭ সালে ৮১তম স্থান ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের সেরা অর্জন।

এক নজরে দুদলের স্কোয়াড:

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোজাস, মার্কোস অ্যাকুনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক্সিমো পেরোনো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, নিকোলাস গঞ্জালেজ, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেজ ও হুলিয়ান আলভারেজ।

মৌরিতানিয়া দল
গোলরক্ষক: বাবাকার দিওপ, আব্দুররহমান সার, মামাদো দিওপ।
ডিফেন্ডার: লামিন বা, ইব্রাহিমা কেইতা, আব্দেল্লাহি এল ইদ, আবেইদ।
মিডফিল্ডার: গেসোমা ফোফানা, মোক্তার এল হাসেন, সিদি ইয়াকোব, উমর এনগম, আমার হাইদারা।
ফরোয়ার্ড: আবুবাকারি কইতা, দিয়ালো ও গাসামা।

ম্যাচ কবে, কখন
তারিখ: ২৮ মার্চ, ২০২৬
ভেন্যু: বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরা
সময়: বাংলাদেশ সময় ভোর সোয়া ৫টায় শুরু হবে ম্যাচ

কোথায় দেখবেন?
ম্যাচটি বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার হবে। সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়ে রেখেছে বিইন স্পোর্টস। আন্তর্জাতিক দর্শকরা এই নেটওয়ার্কের মাধ্যমেই ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। আর্জেন্টিনায় সাধারণত টিওয়াইসি স্পোর্টস বা টিভি পাবলিকা-তে জাতীয় দলের ম্যাচ সম্প্রচার হবে। বাংলাদেশ থেকে অনলাইন লাইভ স্ট্রিমিং সাইট, স্পোর্টস অ্যাপ/ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৬   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!
এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের
ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের
ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা
আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে ৪ বছর পর চ্যাম্পিয়ন ম্যানসিটি
ঈদের জামা কিনে দেবার কথা বলে অপহরণ: শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ