জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠপূর্বক মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, বিএম কাউসার, জুবায়ের আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক তানভীর হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাকিব মিয়াসহ বিশ্ববিদ্যালয় কমিটি ও হল কমিটিসমূহের শতাধিক নেতাকর্মী।

কর্মসূচিতে উপস্থিত সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনাকারী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে ধারণ করাই আমাদের মূল প্রেরণা।

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রাম মুক্তিযুদ্ধের একদম প্রাক্কাল থেকে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণার এই দুইটি নাম ও তাদের রেখে যাওয়া আদর্শ দৃষ্টান্তকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য বদ্ধপরিকর।
তাঁদের আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে আরো গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৭   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জেলা প্রশাসনের দরজা জনগণের জন্য সব সময়ই খোলা : ডিসি রায়হান কবির
প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল: পরিবেশমন্ত্রী
ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার
ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি
তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি -সুমাইয়া আক্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ