স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির  শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাষাঢ়া বিজয় স্তম্ভ একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় নগরীর মিশনপাড়া এলাকা থেকে নেতা-কর্মীরা র‍্যালি নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

র‍্যালিতে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

র‍্যালির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এছাড়া বিএনপিনেতা বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩০   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ