জামালপুরে সালিশে অপমান ও মারধর সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সালিশে অপমান ও মারধর সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



জামালপুরে সালিশে অপমান ও মারধর সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি : ​জামালপুর সদর উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে সালিশি বৈঠকে মারধর ও অপমানের অভিযোগ উঠেছে। এই লাঞ্ছনা সইতে না পেরে জোসনা বানু (৪৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

​বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে সদরের কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত জোসনা বানু ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী।

​স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলহাটা এলাকায় একটি গরু চুরির ঘটনায় সুরুজ্জামানের ছেলেকে সন্দেহ করে আসছিল স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। আজ ভোরে অভিযুক্ত যুবককে ধরতে তার বাড়িতে চড়াও হয় তারা। তাকে বাড়িতে না পেয়ে ক্ষুব্ধ লোকজন তার বাবা সুরুজ্জামান ও মা জোসনা বানুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

​অভিযোগ উঠেছে, স্থানীয় একটি সালিশি বৈঠকে সবার সামনে ওই দম্পতিকে চুরির অপবাদ দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। জনসমক্ষে এই চরম অপমান ও মারধরের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন জোসনা বানু। বৈঠক থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরই তিনি নিজ বাড়িতে গিয়ে বিষপান করেন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

​নিহতের স্বামী সুরুজ্জামান বলেন, “আমার ছেলে যদি অপরাধ করে থাকে তবে তার বিচার আইন করবে। কিন্তু আমাদের কেন এভাবে সবার সামনে মারধর আর বেইজ্জতি করা হলো? এই অপমান সইতে না পেরেই আমার স্ত্রী চলে গেল। আমি এর বিচার চাই।”

থানার এস আই খায়রুজ্জামান জানান, ​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরীহ এক নারীর এই করুণ মৃত্যুর নেপথ্যে থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৬   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের
কালকিনিতে ৪ মাদ্রাসায় ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র-১জন,মাসে বেতন পৌনে ১৫ লাখ, চলছে সমালোচনার ঝড়
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে: কৃষিমন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী
জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী
চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ