সালথায় পাটের গোডাউনে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় পাটের গোডাউনে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



সালথায় পাটের গোডাউনে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে একটি পাটের গোডাউনের ওপর পড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের সালথা বাজার-পুরুরা সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। আগুনে ৩৫০ মণ পাট, ৩০ মণ মসুরি ডালসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে অন্তত ২৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তাঁর টিনশেড গোডাউনের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ওই তার ছিঁড়ে চালের ওপর পড়লে মুহূর্তেই আগুন ধরে যায় এবং দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সালথা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানোর ফলে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে। তবে সালথা বিদ্যুৎ অফিসের এজিএম মো. রেজাউল করিম দায় অস্বীকার করে বলেন, আগুন গোডাউনের ভেতর থেকেও লাগতে পারে এবং পরে তার ছিঁড়ে পড়তে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে যেহেতু আগুনের সূত্রপাত, তাই আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে লাইনগুলো সঠিকভাবে স্থাপনের ব্যবস্থা নেব। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৯   ১৮৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ