জ্বালানি তেলের মূল্য বাড়বে কি না, জানালেন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » জ্বালানি তেলের মূল্য বাড়বে কি না, জানালেন প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



জ্বালানি তেলের মূল্য বাড়বে কি না, জানালেন প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। তাই বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। আর এ জন্য প্রতিদিন জ্বালানি খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরের জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

পবিত্র ঈদুল ফিতরের আগ থেকে জ্বালানির চাহিদা অস্বাভাবিক বেড়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মার্চ মাসে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, সেখানে ঈদের আগে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

বর্তমানে এপ্রিল মাস পর্যন্ত জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম বলেন, আগামী ৯০ দিনের মজুত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি পাওয়াকে সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী ১৫৩ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন।

যশোরের ডিসি মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:০০:১০   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ