স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে চীফ হুইপের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে চীফ হুইপের শোক
শনিবার, ২৮ মার্চ ২০২৬



স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে চীফ হুইপের শোক

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী দিলারা হাফিজ এর মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম।

শোকবার্তায় চীফ হুইপ বলেন, দিলারা হাফিজ এর মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করছি। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা ১১:২৯ ঘটিকায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতার নাম করিমুন্নেছা খাতুন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মরহুমার প্রথম নামাযের জানাযা আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দ্বিতীয় নামাজে জানাযা একই দিনে ঢাকা ক্যান্টনমেন্টে ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এরপর মরহমাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩৫   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ