সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার এর সঙ্গে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার এর সঙ্গে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ
শনিবার, ২৮ মার্চ ২০২৬



সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার এর সঙ্গে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৮ মার্চ ২০২৬ : আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার এর ধানমন্ডির বাসায় উপস্হিত হয়ে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার দিয়ে সৌজন্য সাক্ষাসহ শুভেচ্ছা বিনিময় করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দীর্ঘায়ু কামনা করেন।

এসময় ডেপুটি স্পীকার, ব‌্যারিষ্টার জমিরউদ্দিন সরকারকে বলেন, আমি আপনার কাছে দোয়া ও আশীর্বাদ নিতে এসেছি। আপনি সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আপনার গৌরবোজ্জ্ল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শন স্বরূপ আমি সামান্য সম্মাননা উপহার দিচ্ছি। আপনি সাদরে গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন।

আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে। আপনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা সৌভাগ্যবান যে, আপনাকে আমরা এখনো পাচ্ছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফলভাবে দায়িত্ব পালন করতে পারি।

প্রসঙ্গত: ডেপুটি স্পিকার বলেন যে, আজকে সংসদের গণতন্ত্র ফিরে এসেছে।

সেজন‌্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি এই সংসদে গণতন্ত্র উদ্ধার হয়েছে। আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ফ‌্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা গুম-খুন হয়েছেন সর্বশেষ ছাত্র আন্দোলনে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি যে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এই তিনটি সংসদ নির্বাচন ওয়াজ নাথিং বাট ফ‌্যাসিস্ট রেজিমেন্ট ক্ষমতার নবায়নের জন্য কাজ করেছে, নির্বাচন কমিশন ক্ষমতার নবায়নের জন্য গেজেট হিসেবে কাজ করেছে। তারা সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে পরিচালিত করেছে। সত্যিকার অর্থে যে ডেমোক্রেসি তা বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭/১৮ বছর ধরে কেউ দেখেননি। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি নিরপেক্ষভাবে সরকারি দল এবং বিরোধী দল অংশগ্রহণের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে। আমরা সংসদকে একটি কার্যকর সংসদ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বস্তুত পক্ষে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ পুনপ্রতিষ্ঠা হয়েছে দেশের মানুষ তাকিয়ে আছে এই সংসদের দিকে। আমরা চাই বাংলাদেশের সামগ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দু যেন সংসদ হয়। ডেপুটি স্পীকার হিসেবে আমার দায়িত্ব থাকবে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার। সংসদের ক্ষেত্রে বিরোধীদল হলো সংসদের প্রাণ। তাই বিরোধীদল কার্যপ্রণালী বিধি অনুসারে তাদের মতামত ব‌্যক্ত করবে। সংসদে সবার জন্য সমানভাবে কার্যকর ব‌্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ।

সাক্ষাৎকালে তাঁর পুত্র ব্যারিষ্টার মুহাম্মদ নওফেল জমির, সাবেক একান্ত সচিব মোঃ খালেকুজ্জামান সবুজ, ডেপুটি স্পীকারের একান্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৬   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ