রাজশাহীতে জ্বালানি তেল পাহারায় বিজিবি মোতায়েন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে জ্বালানি তেল পাহারায় বিজিবি মোতায়েন
রবিবার, ২৯ মার্চ ২০২৬



রাজশাহীতে জ্বালানি তেল পাহারায় বিজিবি মোতায়েন

জ্বালানি ডিপোগুলোতে থেকে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাজশাহীর তিনটি সাব ডিপোতে তিন প্লাটুন বিজেপি মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা কী পরিমাণ তেল আসছে ও কোন কোন পাম্পে যাচ্ছে তা মনিটরিং করছে বলেও জানান তিনি। এছাড়া সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ১২টি পাম্পে নিয়মিত নজরদারিতে রেখেছেন তারা।

রোববার দুপুরে শিরোইল কলোনি এলাকায় যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের সাব ডিপোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো জ্বালানি তেল পাচার না হয় সে ব্যাপারেও সতর্ক আছে বিজিবি সদস্যরা।

তিনি আরও বলেন, ‘গত ২৫ মার্চ থেকে তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। জ্বালানি তেলের সংকট দেখা দেয়ার পর থেকে ১৯২ টি বিশেষ টহল ও তল্লাশি অভিযানের পাশাপাশি ২৮৮ টি ভ্রাম্যমাণ চেক পোস্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া এই ব্যাটেলিয়ান বেলপুকুর এবং রাজাবাড়ি স্থায়ী চেকপোস্টের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার টি-ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়েছে। এছাড়া জ্বালানি তেল অবৈধভাবে পাশের দেশে পাচার হতে না পারে সেই জন্য নৌপথে স্পিডবোটের মাধ্যমে ৪৮টি নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৪   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ