![]()
জেলায় নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ তদারকি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ -মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার সকল ডিপো ও ফিলিং স্টেশন এর প্রতিনিধিরা।
এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে জ্বালানি তেল বিতরণের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে অন্যতম, জেলার প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হবে। হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া কোন মোটরসাইকেলে তেল দেয়া যাবে না। এখন থেকে প্রত্যেকটি যানবাহনকে স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৫১ ৭ বার পঠিত