ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
রবিবার, ২৯ মার্চ ২০২৬



ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অধিকাংশ পাম্পে রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে। তবে শহরের একটি ফিলিং স্টেশনে চাহিদামতো তেল সরবরাহ করায় স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা।
আজ রবিবার সকাল ১০টা থেকে শহরের জোবাইদা ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দেওয়া হলে সেখানে গ্রাহকদের চাপ বেড়ে যায়। পাম্প কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং মজুদ থাকা সাপেক্ষে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
চাহিদামতো তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেখানে আসা গ্রাহকরা। তারা জানান, জেলার অন্যান্য ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে তেল দেওয়ায় ভোগান্তি বাড়লেও এই পাম্পে পর্যাপ্ত তেল পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।
এদিকে জেলার প্রায় ৪০টি ফিলিং স্টেশনের মধ্যে অধিকাংশ পাম্পেই বর্তমানে রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে। সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে বিভিন্ন পাম্পে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:২০   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ