আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ডিসি অফিস সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘প্রবীণরা আমাদের সমাজের সম্পদ, আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞায় আজকের সমাজ গড়ে উঠেছে। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। পরিবার ও সমাজে প্রবীণরা যাতে কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, শেষ বয়সে প্রবীণদের একাকিত্ব দূর করে মানসিকভাবে ভালো রাখতে পরিবারের সদস্যদের আন্তরিক হতে হবে। একই সঙ্গে প্রবীণবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখা, ‘৫০ ঊর্ধ্ব কফি হাউস শেষ বেলা’র নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রবীণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩০   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ