চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ২৯ মার্চ ২০২৬



চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ২৯ মার্চ, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

আজ সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অংশ।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সাতটি খেলাধুলা দিয়ে এই কর্মসূচি শুরু করা হবে এবং পর্যায়ক্রমে আরও বিভিন্ন খেলা এতে অন্তর্ভুক্ত করা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার।

তিনি উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীলতা কমানো এবং মাঠে শারীরিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।

আমিনুল হক আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:১৫   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ