রবিবার, ২৯ মার্চ ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রবিবার, ২৯ মার্চ ২০২৬



প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিষয়সমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

উভয়েই বিদ্যমান সহযোগিতাকে আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৫   ১২ বার পঠিত