সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা

প্রথম পাতা » গাজীপুর » সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা

সাভারে মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে অনেক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে সাভারে অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা।

তবে কিছু কারখানায় শ্রমিকদের একাংশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এখনো কর্মবিরতি পালন করছেন।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৩(১) ধারায় এখনো বন্ধ রয়েছে ২১টি কারখানা। অন্যদিকে ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে উৎপাদন বন্ধ রেখেছে কয়েকটি কারখানার শ্রমিকরা।

কর্মবিরতি পালন করা কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন (বিডি) লিমিটেড, ম্যাংগো টেক্স লিমিটেড, কমফিট কম্পোজিট নিট লিমিটেড (ইউনিট-২), গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড, ম্যাক্সিমি এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড, দি রোজার ড্রেসেস লিমিটেড (ইসলাম গ্রুপ) ও কাজীপুর ফ্যাশন লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ)।

পুলিশ জানিয়েছে, অনেক কারখানার শ্রমিক ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে কাজে ফিরেছেন। ফলে সেসব কারখানায় উৎপাদন শুরু হয়েছে।

এদিকে ১৩(১) ধারায় মালিকপক্ষের সিদ্ধান্তে বন্ধ থাকা ২১টি কারখানা এখনো খুলে দেয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪৬   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ২০ কারখানায়
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ