আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন

মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর এবার আরেক প্রীতি ম্যাচে বুধবার (১ এপ্রিল) মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জাম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে।

জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টেডিয়াম এল মনুমেন্টালে। এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শেষ হবে। মৌরিতানিয়ার পর এবার দেখার বিষয় মেসি বাহিনী কেমন করে জাম্বিয়ার বিপক্ষে।

এদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি। মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি আগামী ম্যাচে শুরু থেকেই খেলবে। দলে পরিচিত বেশির ভাগ খেলোয়াড়ই মাঠে থাকবে।’

আর্জেন্টিনা বনাম জাম্বিয়া
ম্যাচ কবে, কখন
তারিখ: ১ এপ্রিল, ২০২৬
ভেন্যু: স্টেডিয়াম এল মনুমেন্টাল
সময়: বাংলাদেশ সময় ভোর সোয়া ৫টায় শুরু হবে ম্যাচ

কোথায় দেখবেন?
ম্যাচটি বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার হবে। সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়ে রেখেছে বিইন স্পোর্টস। আন্তর্জাতিক দর্শকরা এই নেটওয়ার্কের মাধ্যমেই ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। আর্জেন্টিনায় সাধারণত টিওয়াইসি স্পোর্টস বা টিভি পাবলিকা-তে জাতীয় দলের ম্যাচ সম্প্রচার হবে। বাংলাদেশ থেকে অনলাইন লাইভ স্ট্রিমিং সাইট, স্পোর্টস অ্যাপ/ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩৪   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ