যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সাথে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি ক্রিকেট, ফুটবলের মত সকল খেলাকে সমান গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে চাই। ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন, শুটিং এই খেলাগুলোতে চীন ও বাংলাদেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন খেলার খেলোয়াড় এবং কোচদের ট্রেনিয়ে চীনের সহযোগিতা প্রয়োজন। এসময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউটসমূহে বিনিয়োগের প্রত্যাশা করেন।

চীনের রাষ্ট্রদূত Yao Wen খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, চীনের পুরুষ ফুটবল দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচের বিষয়টি বিবেচনা করা হবে। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩২:১৯   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ