আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
বুধবার, ২০ মে ২০২৬



আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল

“জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশে অঘটন ঘটিয়ে দেওয়া হবে” কিছু রাজনৈতিক দলের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। নির্বাচন করেছি, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২১৩টি পেয়েছি। সুতরাং আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭টা বছর আন্দোলন করেছি, জেল খেটেছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। আমাদেরকে ওই ভয় দেখিয়ে লাভ নেই। আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম।

তিনি বলেন, “আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যখন বরাদ্দ দিচ্ছি তখন কখনো চিন্তা করি না কে কোন দল করে। বিএনপি করে না জামায়াত করে আমরা তা দেখি না। আমার এলাকার লোক, আমি সবাইকেই দিচ্ছি।”

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, “জামায়াত ধর্মভিত্তিক রাজনীতি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। দুঃখজনকভাবে জামায়াত বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে সমস্যা সৃষ্টি করতে চায়। এভাবে দেশটা আগাতে পারে না।”

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দলকে সংগঠিত করেন, দলকে জনগণের কাছে নিয়ে যান। জনগণ যেন দেখে বলে আমাদের নেতা ভালো।”

উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের বিষয়ে তিনি বলেন, “যেকোনো ধরনের অনিয়ম দেখা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোঃ রফিকুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে হুইলচেয়ার, সেলাই মেশিন ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব মন্তব্য করেন ।

এ সময় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০০ জনকে মোট ৩ লাখ টাকা, ৫০ জনকে সেলাই মেশিন, ২০ জনকে ২০টি হুইলচেয়ার এবং ৫৪৫টি প্রতিষ্ঠানকে ৭ কোটি ৭৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৬   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ