মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রাজধানীর হাতিরপুলে খাবারের দোকানে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর হাতিরপুলে খাবারের দোকানে আগুন
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



রাজধানীর হাতিরপুলে খাবারের দোকানে আগুন

রাজধানীর হাতিরপুলের নাসিরুল্লাহ সড়কের একটি খাবারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এই ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি। তবে বেশ কয়েকটি দোকানের মালামাল নষ্ট হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি ইউনিট কাজ করে। প্রায় সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে।

এদিকে ফায়ার সার্ভিস আসার আগে আশপাশের ভবন থেকে অনেকেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৩   ১৮ বার পঠিত