রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী পৌর প্রশাসক কল্যাণ চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রিজভি জামান, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুম মুনির এরশাদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, জেলা বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল মজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

বক্তারা বলেন, বিশ্বের ১৫০টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। একজন মানুষ জীবনের যে অবস্থানেই পৌঁছান না কেন, তার পথচলায় কোনো না কোনো শিক্ষকের অবদান রয়েছে। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ। শিক্ষকদের নানা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি একমুখী শিক্ষা ব্যবস্থা চালু হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তবিবুর রহমান।

সভা সঞ্চালনায় ছিলেন, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫৫   ১০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ