এডিবি’র সহায়তা বাড়লে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এডিবি’র সহায়তা বাড়লে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী
বুধবার, ১ এপ্রিল ২০২৬



এডিবি’র সহায়তা বাড়লে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সার্বিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে এডিবি’র ক্রমবর্ধমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী ভবিষ্যতে এই সহযোগিতা আরো বিস্তৃত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দেশের গ্রামীণ অঞ্চল-বিশেষ করে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনায় এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে এডিবি’র সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান তিনি।

বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরো সম্প্রসারণে এডিবি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪০   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ