কাঁচপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মান্নান
বুধবার, ১ এপ্রিল ২০২৬



কাঁচপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে কাঁচপুর সেতুর পূর্বঢালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, কাঁচপুর সেতু ও আশপাশ এলাকায় সবসময় যানজট লেগে থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাতের দোকানপাট গড়ে ওঠায় এই যানজট সৃষ্টি হচ্ছে। হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, তারা যদি কার্যকর ভূমিকা না রাখে, তাহলে জেলা পুলিশের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি পরিবহন টিকিট কাউন্টারগুলো দ্রুত মহাসড়কের পাশ থেকে সরিয়ে নতুন নির্মাণাধীন বাস টার্মিনালে স্থানান্তরের দাবি জানান।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রোপণ করা গাছগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজ নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৩   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ