আগারগাঁওয়ে র‌্যাবের অভিযান, ২৯৬ লিটার অবৈধ মজুত তেল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগারগাঁওয়ে র‌্যাবের অভিযান, ২৯৬ লিটার অবৈধ মজুত তেল জব্দ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



আগারগাঁওয়ে র‌্যাবের অভিযান, ২৯৬ লিটার অবৈধ মজুত তেল জব্দ

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটি থেকে ১৫৮ লিটার অকটেন এবং ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় জব্দ করে। পরে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষি সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুটির মালিকদের সর্বমোট দুই হাজার টাকা অর্থদণ্ড ও মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি সংকট নিরসনে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৫   ১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা
ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
আমাদের বাড়িতে গৌরির নিয়মেই সব চলে : শাহরুখ খান
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ