ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই কৃষকদের জন্য পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি নদীভাঙন প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এ বিষয়ে চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৬   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ