মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬



মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে

জামালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী ‘ক্রাউন ডিলাক্স’ পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে ক্রাউন ডিলাক্স পরিবহনের বাসটি জামালপুরের মাদারগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাতে বাসটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাকের সাথে জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

প্রাথমিক তথ্য অনুযায়ী ৭ জন নিহত হয়েছেন। বাসে থাকা অধিকাংশ যাত্রীই গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত এবং আহত যাত্রীদের বড় একটি অংশ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এই দুর্ঘটনা বাকি তথ্য ও নিহতের সঠিক পরিচয় পুলিশি তদন্ত ও হাসপাতাল সূত্রের মাধ্যমে পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০:১৭:৫৯   ১০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে ঢাকায় আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ