সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প বিতরণ
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চরাঞ্চলের কৃষিকে আধুনিকায়ন ও সেচ সুবিধা প্রসারের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প (এলপি সেট) ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে।

​শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসব সরঞ্জামাদি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

​২০২৫-২০২৬ অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলে গঠিত ৩০ সদস্য বিশিষ্ট কৃষি গ্রুপের মধ্যে থেকে বাছাইকৃত ১৮টি গ্রুপকে এই সেচ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি গ্রুপকে একটি করে উন্নত মানের সেচ পাম্প ও প্রয়োজনীয় ক্যানভাস পাইপ দেওয়া হয়েছে।

​সেচ সরঞ্জাম বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ​”চরাঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করতে সরকার বদ্ধপরিকর। আগে সেচের অভাবে অনেক জমি অনাবাদী থাকতো। এই আধুনিক সেচ পাম্পগুলোর মাধ্যমে কৃষকরা কম খরচে এবং সহজে জমিতে পানি দিতে পারবেন, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।”

​উপজেলা কৃষক দলের সভাপতি আঃ মজিদ তার বক্তব্যে বলেন, “কৃষকদের ভাগ্য উন্নয়নে এই ধরণের সরকারি সহায়তা অত্যন্ত সময়োপযোগী। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই যন্ত্রপাতি ব্যবহার করলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।”

​বিনামূল্যে আধুনিক সেচ সরঞ্জাম পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কৃষক জানান, ​”চরাঞ্চলে সেচ দেওয়া আমাদের জন্য অনেক কষ্টের ও ব্যয়বহুল ছিল। এখন বিনামূল্যে এই পাম্প পাওয়ায় আমরা অনেক উপকৃত হলাম। আশা করছি এবার আমাদের ফসলের ফলন আরও ভালো হবে।”

​অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৪৭   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ