ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



ইতিহাসের এই দিনে

রোববার, ৫ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৮২৩ - পোপ ১ম প্যাসকেল কর্তৃক ১ম লোথাইরকে ইতালির রাজার মুকুট পড়ানো হয়।
১০৪৬ - নাসের খসরু সাত বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ পরে তার ‘সাফামামা’ বইটিতে দিয়েছিলেন।
১৬১৬ - ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল।
১৭৫৩ - ব্রিটিশ যাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।

১৭৯৪ - ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদন্ড কার্যকর করা হয়।
১৮৮০ - শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৯৯ - দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে ইংল্যান্ডের বিপক্ষে অল আউট হয়।
১৯১৮ - জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।
১৯৩১ - ব্রিটিশ গভর্নর জেনারেল ও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।
১৯৪৪ - সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।
১৯৪৫ - যুগোশ্লাভিয়ায় সোভিয়েত সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির নেতা টিটো ক্রেমলিনের সাথে একটি চু্‌ক্তি স্বাক্ষর করেন।
১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি হন।
১৯৫১ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।
১৯৬০ - কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।
১৯৬৪ - লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।
১৯৭১ - সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগিরণ হয়।
১৯৯৫ - বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।

জন্ম

১৫৮৮ - টমাস হব্‌স, ইংরেজ দার্শনিক।
১৮২৭ - জোসেফ লিস্টার, ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক।
১৮৮২ - অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।
১৮৯৫ - চার্লি হ্যালোস, ইংল্যান্ডের ব্যাটসম্যান।
১৯০০ - স্পেন্সার ট্রেসি, মার্কিন অভিনেতা।
১৯০১ - মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।
১৯০৫ - শিল্পপতি একে খান।
১৯০৮ - জগজীবন রাম,বাবুজি নামে পরিচিত ভারতের স্বাধীনতা সংগ্ৰামী ও বিহারের রাজনীতিবিদ।
১৯০৮ - বেটি ডেভিস, মার্কিন অভিনেত্রী।
১৯১৬ - গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।
১৯২৯ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
১৯৩৮ - কলিন ব্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো, ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি।
১৯৫৫ - আকিরা তোরিয়ামা, জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী।
১৯৫৯ - আফসার আমেদ, ভারতীয় বাঙালি লেখক।
১৯৬৮ - মহান মহারাজ নামে পরিচিত স্বামী বিদ্যানাথানন্দ, ভারতীয় গণিতবিদ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী।

মৃত্যু

১৯৩২ - প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালী সাহিত্যিক।
১৯৩৮ - ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার কিরিল ক্রিশ্চিয়ানি।
১৯৩৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৪০ - দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ, ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।
১৯৭৫ - চীনা রাজনৈতিক ও সামরিক নেতা চিয়াং কাই শেক।
১৯৮০ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সাঁতারু প্রফুল্ল ঘোষ।
২০০০ - কণিকা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী।
২০০০ - অমর গঙ্গোপাধ্যায়, বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব।

২০০৫ - ডেব্রালি স্কট।
২০০৭ - মারিয়া গ্রিপ সুইডিশ লেখিকা।
২০০৭ - লীলা মজুমদার, ভারতীয় বাঙালি লেখিকা।
২০০৮ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।
২০০৯ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার।

অন্যান্য

আন্তর্জাতিক বিবেক দিবস

জাতীয় অটিজম দিবস, বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১০:৩৮:২৩   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ