বান্দরবানে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



বান্দরবানে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন

নানা আয়োজনে আজ জেলায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপন হচ্ছে।

এ উপলক্ষে আজ সকালে বান্দরবানের বিভিন্ন গির্জা ও চার্চে যিশু খ্রিষ্টের গুণকীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়। শহরের ফাতিমা রানি ক্যাথলিক গির্জা, লুসাইবাড়ি ব্যাপটিস্ট গির্জা, কালাঘাটা ত্রিপুরা পাড়া গীর্জাসহ চিম্বুক পাহাড় এলাকার বম ও ত্রিপুরা সম্প্রদায়ের পাড়ার গীর্জাগুলোতে উৎসবটি নানা আয়োজনে পালিত হচ্ছে।

সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় অংশ নেন। প্রার্থনার মাধ্যমে তারা আত্মশুদ্ধি অর্জন করে আগামী দিনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সমবেত প্রার্থনা পরিচালনা করেন বান্দরবান ফাতিমা রানি ধর্মপল্লী ক্যাথলিক গীর্জার সহকারী পাল-পুরোহিত ফাদার জেরম সুটিং, সিএসসি।

খ্রিষ্টান ধর্মাবলম্বীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে প্রার্থনা ও গুণকীর্তনে অংশ নেন। বান্দরবান জেলায় প্রায় অর্ধলক্ষ খ্রিষ্টান সম্প্রদায় এই উৎসব উদ্যাপন করছেন।

ইস্টার সানডে খ্রিষ্টানদের অন্যতম আনন্দঘন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর যিশু খ্রিষ্টের পুনরুত্থান (পুনর্জীবন) স্মরণে এই দিনটি পালন করা হয়

বাংলাদেশ সময়: ১৭:০৮:০৯   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ