ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোল

প্রথম পাতা » খেলাধুলা » ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোল
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোল

২০১৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার মায়ামি এতদিন তাদের হোম ম্যাচগুলো খেলেছে চেজ স্টেডিয়ামে। তাদের নতুন হোমভেন্যু এখন নু স্টেডিয়াম। রোববার (৫ এপ্রিল) অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ২৬ হাজার ৭০০ সিটের এই মাঠটির উদ্বোধন হয়েছে।

নু স্টেডিয়াম দলপতি লিওনেল মেসির জন্য স্পেশাল। এর একটি অংশ যে তার নামেই। স্টেডিয়ামের নিম্নভাগের ১১৭-১২১ এবং উচ্চভাগের ২১৭-২২৩ সেকশনকে মেসি স্ট্যান্ড নামে নামকরণ করেছে মায়ামি।

স্পেশাল এই মাঠে মেসি প্রথম ম্যাচেই গোল করলেন। তা সত্ত্বেও লিগ ম্যাচটি মায়ামি জিততে পারেননি। ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। মায়ামির অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ। অস্টিনের দুটি গোল গুইলারমো বিরো ও জেডেন নেলসনের।

৬ মিনিটেই মায়ামি পিছিয়ে পড়েছিল। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে গোল পান বিরো। মেসিও হেডেই সমতা টানেন। ১০ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিল মায়ামি। ইয়ান ফ্রে তুলে মেরেছিলেন, মেসি একটু এগিয়ে গিয়ে হেডে গোলরক্ষকসহ চার পাঁচজনকে ফাঁকি দিয়ে গোল করেন। এই ১-১ গোলের ব্যবধান নিয়েই দুদল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে অস্টিন ফের এগিয়ে যায়। মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে উঠেছিল তারা। দুয়েকজনের পা ছুঁয়ে আসা বল মিরতো উজুনি পাস দিয়েছিলেন ফাঁকা দিয়ে দৌড়াতে থাকা নেলসনকে। গোলরক্ষককে একা পেয়ে গোল করেন তিনি। ৮২ মিনিটে সেই গোল শোধ করেন সুয়ারেজ। অবশ্য মায়ামি জয়ই পেতে পারত, যদি তাদেও আলেন্দে ৬৪ মিনিটে সহজ মিস না করতেন। মেসিই বল বাড়িয়ে দিয়েছিলেন তাকে, কিন্তু আলেন্দের দুর্বল শট আরামসে তালুবন্দি করেন গোলরক্ষক।

বাংলাদেশ সময়: ১৭:০১:৩৭   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ