ইসলামপুরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



ইসলামপুরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি

জামালপুর প্রতিনিধি : ইসলামপুরে ফিলিং স্টেশনে তেল দিচ্ছে , ফেসবুকে এমন সংবাদের ভিত্তিতে বাইকারেরা ভিড় জমায় ফিলিং স্টেশন। পরে তেল না পেয়ে জামালপুরের ইসলামপুরে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন কয়েকশ মোটরসাইকেল চালক। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল বিক্রি করা হবে— এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই তথ্যের ওপর ভিত্তি করে সেহরির পর থেকেই পাম্পের সামনে ভিড় জমাতে শুরু করেন শতাধিক মোটরসাইকেল চালক। তবে সকাল হওয়ার পর পাম্প কর্তৃপক্ষ তেল দিতে অস্বীকৃতি জানালে অপেক্ষমাণ চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

দীর্ঘ সময় অপেক্ষা করে তেল না পাওয়ায় বিক্ষুব্ধ চালকরা সকাল সাড়ে ৭টার দিকে পাম্পের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সকালের ব্যস্ত সময়ে আকস্মিক এই অবরোধে সাধারণ যাত্রী, বিশেষ করে অফিসগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
“আমরা ফেসবুকের পোস্ট দেখে ভোরে এখানে এসেছি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প কর্তৃপক্ষ বলছে তেল নেই। আমাদের এই হয়রানির প্রতিবাদেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।” — বিক্ষুব্ধ একজন মোটরসাইকেল চালক

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং ফেসবুকের তথ্যটি যে ভুল ছিল তা বুঝিয়ে বলেন। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে সকাল ১০টার দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, “মূলত ফেসবুকের একটি বিভ্রান্তিকর পোস্ট থেকেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। পাম্পে তেল নেই জেনেও চালকরা সেখানে জড়ো হয়েছিলেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।”

ভুয়া তথ্যে বিভ্রান্ত না হতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪০   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ