![]()
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় হাজীদের জন্য ৩ দিনব্যাপী ‘হজ প্রশিক্ষণ ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জে এ কর্মশালার আয়োজন করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী হাজীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তিনি বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত। তাই সঠিক নিয়ম-কানুন ও প্রস্তুতি সম্পর্কে অবগত থাকা জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে হাজীরা হজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং সুষ্ঠুভাবে হজ পালন করতে সক্ষম হবেন।
প্রশিক্ষণে হজের আনুষ্ঠানিকতা, করণীয় ও বর্জনীয় বিষয়, স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবধর্মী দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২৩:১২:৩৭ ১২ বার পঠিত