খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে - দীপেন দেওয়ান

প্রথম পাতা » চট্টগ্রাম » খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে - দীপেন দেওয়ান
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে - দীপেন দেওয়ান

ফুটবল ও জাতীয় পর্যায়ের অন্যান্য খেলাধুলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার ওপর জোর দেন তিনি।

আজ রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা চাই আমাদের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মননশীল ও ক্রীড়ামোদী হয়ে উঠুক। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মাঠমুখী হতে হবে। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই।

এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাঙ্গামাটি সদর উপজেলা বনাম কাপ্তাই উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কাপ্তাই উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি সদর উপজেলা।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন ও মোহাম্মদ রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ২২:০৩:৫৭   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ