এক যুগ পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক যুগ পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



এক যুগ পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার নিশীতলা মেলা উপলক্ষে এক যুগ পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয়া ঘোড়াগুলোর দৌড় ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া নিশীতলা সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ‘স্বপ্নের রানী’, ‘কালাই’, ‘দলগ্রাম’সহ বিভিন্ন নামের মোট ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়া দৌড় দেখতে মাঠের দুই পাশে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রতিযোগিতায় যুবদল নেতা জসিম মোল্যার ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে বল্লভদি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর ইসলাম মাতুব্বরের ঘোড়া।

ঘোড়া দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বল্লভদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ন খান, জয়নাল মোল্যা, মান্দার মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত করা হলে নতুন প্রজন্মের কাছে এ সংস্কৃতি আরও পরিচিত হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৫৮:৩২   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ