বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে অর্থদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে অর্থদণ্ড
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে অর্থদণ্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের দায়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে একটি ইজিবাইকযোগে ১৯৩ লিটার পেট্রোল বহনকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়, তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত পেট্রোল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. দবির উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে প্রশাসনকে দ্রুত অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২:২০:৩৩   ২৬ বার পঠিত