আধুনিক মাদারীপুর বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

প্রথম পাতা » অর্থনীতি » আধুনিক মাদারীপুর বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



আধুনিক মাদারীপুর বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

মাদারীপুর পৌরসভাকে আধুনিক ও জলবায়ু সহনশীল নগরীতে রূপান্তরের লক্ষ্যে প্রায় ৫ হাজার ৯০১ কোটি টাকার বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে|

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আজ বুধবার সকালে পৌরসভার হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়| এতে পৌরসভার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা অংশ নেন|

পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে| এর মধ্যে রয়েছে—৮৮০ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার, ৪৮০ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ৫৯৫ কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন, ২০০০ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ| এছাড়া ১০টি বাস টার্মিনাল, ১০টি কিচেন মার্কেট, ১০টি পৌর সুপার মার্কেট, ১০টি পার্ক বা পাবলিক স্পেস উন্নয়ন, ১০টি কমিউনিটি সেন্টার, ২০টি আধুনিক পাবলিক টয়লেট এবং প্রায় ২০০ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে|
প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরে উন্নত ও জলবায়ু সহিষ্ণু নগর অবকাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে|

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে এলজিইডি জুলাই ২০২৪ থেকে জুন ২০৩০ পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে|

মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের অনুদান হিসেবে ১ হাজার ৬৪১ কোটি টাকা থাকবে| প্রকল্পটি বিশ্বব্যাংকের বোর্ডে ২০২৪ সালের ২১ জুন অনুমোদন পায় এবং পরবর্তীতে একই বছরের ৭ অক্টোবর একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়|

প্রকল্পের মূল লক্ষ্য হলো—নির্বাচিত পৌরসভাগুলোর জলবায়ু সহনশীল অবকাঠামো ও সেবার মান বৃদ্ধি, নগর ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং নিজ¯^ রাজ¯^ আয় বৃদ্ধির সক্ষমতা ˆতরি করা|

মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধান ও নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান, প্রকল্পের পরিকল্পনাবিদ তামান্না সালাম, সোশ্যাল স্পেশালিস্ট এমটিএস মেহেমুদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসমত হোসেন এবং সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াছসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা|

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৯   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ